রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়া কথা জানালেন এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক:
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন, সেটা নিশ্চিতই ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে নিজেই নিশ্চিত করেছেন, তার পিএসজি ছাড়ার বিষয়টি।

ভিডিওতে এমবাপ্পে বলেছেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।’

পিএসজি ছাড়লেও এমবাপ্পে তার পরবর্তী গন্তব্য নিয়ে কিছু জানাননি ভিডিওতে। ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।

২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। অ্যাসিস্ট করেছেন ১০৮টি।

চলতি মৌসুমে পিএসজি লিগ শিরোপা জিতেছে। যা গেল ১২ মৌসুমে তাদের ১০ম শিরোপা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION