রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে

রোহিঙ্গা ক্যাম্প,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আগের মতোই আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে জাতিসংঘ।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ কথা জানিয়েছেন। রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প উন্নয়ন, দুর্যোগসহ রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ।

রোহিঙ্গা ক্যাম্পে বরাদ্দ কমিয়ে দিয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো, এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারা যাতে আগের মতো রোহিঙ্গাদের জন্য বরাদ্দ অব্যাহত রাখে, সে ব্যাপারে আলোচনা হয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে।

এ প্রসঙ্গে গোয়েন লুইস বলেন, বাংলাদেশের সঙ্গে নানা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জাতিসংঘ। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে জাতিসংঘ পাশে আছে। রোহিঙ্গা ইস্যুতে আগের মতোই সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION