রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদো বললেন লিগ শিরোপা জিততে পারবে না আর্সেনাল

খেলাধুলা ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের ফাইনাল আজ বললে ভুল হবে না। আজ মৌসুমে লিগের শেষ অর্থাৎ ৩৮তম রাউন্ড শেষে জানা যাবে কে হবে ২০২৩-২৪ এর চ্যাম্পিয়ন।

শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়ে আছে দুটি দল। ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল। সিটি নিজেদের ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারালেই জিতবে শিরোপা। আর্সেনালের এভারটনকে হারাতে হবে আর সিটির নিজেদের ম্যাচে পয়েন্ট হারাতে হবে। তবেই জিতবে গানার্সরা।

ক্রিশ্চিয়ানো রোনালদো দুই দফায় খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাই ইংলিশ লিগ সম্পর্কে ভালোই ধারণা আছে তার। রোনালদো গিয়েছিলেন রিয়াদে টাইসন ফিউরি ও আলেকজান্ডার উসিকের বক্সিং ম্যাচ দেখতে।

সেখানে রোনালদোকে আর্সেনালে যোগ দেওয়ার কথা বলেন ইংলিশ ম্যানেজার ও প্রমোটার ফ্রাঙ্ক ওয়ারেন। ওয়ারেন নিজে একজন আর্সেনাল ভক্ত। ওয়ারেন বলেন, ‘আমরা এখনও তোমার (রোনালদো) জন্য অপেক্ষা করছি আর্সেনালে!’

তখন হাসি দিয়ে রোনালদো বলেন, ‘তারা (আর্সেনাল) লিগ জিততে পারবে না।’ রোনালদোর মতে আর্সেনাল আজ লিগ চ্যাম্পিয়ন হতে পারবে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION