রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বকাপে কানাডাকে হারিয়ে শুভ সূচনা যুক্তরাষ্ট্রের

খেলাধুলা ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভোরে (২ জুন) উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অ্যান্ড্রিস গাউস এবং অ্যারন জোন্সের জুটিতে ভর করে ৭ উইকেটের বিশাল জয় পায় মোনাঙ্ক প্যাটেলের দল।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান।
১৬ বলে ২৩ রান করে হারমিত সিংয়ের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যারন জনসন। পাওয়ারপ্লেতে ৫০ রান করে কানাডা। দলীয় ৬৬ রানে রান আউট হয়ে ফেরেন পরাগত সিং। তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন নবনীত ঢালিওয়াল ও নিকোলাস কার্টন।
দলীয় ১২৮ রানে ৬১ রান করে আউট হয়ে ফেরেন ঢালিওয়াল। ৪৪ বল খেলে ৩ ছক্কা ও ৬ চারে ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া ২ ছক্কা ও ৩ চারে ৩১ বলে ৫১ রান করেন কার্টন। শেষদিকে এসে শ্রেয়াস মোভভা করেন ১৬ বলে ৩২।

যুক্তরাষ্ট্রের হয়ে ১টি করে উইকেট নেন আলি খান, কোরি এন্ডারসন ও হারমিত সিং।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। কালিম সানার বলে এলবিডাব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন স্টিভেন টেইলর। দলীয় ৪২ রানে ১৬ বলে ১৬ রান করে আউট হন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তৃতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রিস গাউস এবং অ্যারন জোন্স শক্ত জুটি গড়েন।
জোড়া ফিফটিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। গাউস ৩ ছক্কা ও ৭ চারে ৪৬ বলে ৬৫ রান করেন। অ্যারন জোন্সের ব্যাট থেকে আসে অপরাজিত ৯৪ রানের ইনিংস। ৪০ বলে ১০ ছক্কা ও ৪ চারে তার ইনিংসটি সাজান।

কানাডার হয়ে ১টি করে উইকেট নেন কলিম সানা, ডিলন হেইলিগার ও নিখিল দত্ত।

সংক্ষিপ্ত স্কোর:

কানাডা: ২০ ওভারে ১৯৪/৫ (নবনীত ঢালিওয়াল ৬১, নিকোলাস কার্টন ৫১, শ্রেয়াস মোভভা ৩২; আলি খান ১/৪১, কোরি এন্ডারসন ১/২৯,হারমিত সিং ১/২৭)

যুক্তরাষ্ট্র: ১৭.৪ ওভারে ১৯৭/৩ (অ্যারন জোন্স ৯৪* , অ্যান্ড্রিস গাউস ৬৫; কলিম সানা ১/৩৪, ডিলন হেইলিগার ১/১৯)

ফলাফল: যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION