সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রামে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার উঠেছে ছেলে ওমর ফারুক (২৩) এরনামে বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (২ মে) রাত সাড়ে ১১টায় নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দিঘি এলাকায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে। সে নগরীর একটি কলেজের ছাত্র।

নিহত রিনা আক্তার চন্দনা (৪০) কুমিল্লার বুড়িচং থানার কাবিলা মনিপুর তাত বাড়ির আক্তার হোসেনের স্ত্রী। থাকতেন নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দিঘি এলাকার মিজানুর রহমান বেলালের ভাড়া বাসায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাইনুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের কাছে শুনেছি, ছেলে ওমর ফারুক মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। রবিবার রাতে মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসার রান্না ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি মাকে কুপিয়েছে। এতে ঘটনাস্থলেই মা রিনা আক্তার চন্দনার মৃত্যু হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।’

পাহাড়তলী থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, ‘মাদকাসক্ত ছেলের বটির আঘাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছি। সে একটি কলেজে পড়ছেন। নিহত রিনা আক্তারের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION