রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শুক্রবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রিযাজউদ্দিন বাজারের বাহার লেইনের ইলেক্ট্রনিক্স মার্কেটের দুটি দোকানে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এই সময় নারী ও শিশুসহ ৪ জনকে দগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে ৩ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দগ্ধ একজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে মৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আট তলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি ছয় তলা আবাসিক ছিলো। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION