রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফাইনাল হেরে মার্করাম বললেন, ‘কষ্ট লাগছে তবে গর্বিত’

খেলাধুলা ডেস্ক:

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা উঠেছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭ রানে ভারতের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হলো প্রোটিয়াদের। স্বপ্ন ভঙ্গের পর মার্করাম বললেন, খুব কষ্ট লাগছে তবে দলের হারের আগে হার না মানার মানসিকতায় গর্বিত তিনি।

শনিবার বার্বাডোসে এক পর্যায়ে ৩০ বলে ৩০ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু জাসপ্রিত বুমরা, আর্শদ্বীপ সিং আর হার্দিক পান্ডিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় দক্ষিণ আফ্রিকা।

সূর্যকুমারের যে ক্যাচে বিশ্বকাপ জিতলো ভারতসূর্যকুমারের যে ক্যাচে বিশ্বকাপ জিতলো ভারত
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘আপাতত হতাশ। ভালোভাবে কাটানো আসরটির দিকে ফিরে তাকাতে কিছুটা সময় লাগবে। খুব কষ্ট লাগছে। তবে একইসঙ্গে গর্বিত। আমরা ভালো বোলিং করেছি, খুব বেশি কিছু করার কিছু ছিল না, এটা তাড়া করার মতো লক্ষ্য ছিল। ভালো ব্যাটিং করেছি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম, জিততে না পেরে হতাশ লাগছে।’

বিশ্বকাপ জিতে রোহিতও অবসরের ঘোষণা দিলেনবিশ্বকাপ জিতে রোহিতও অবসরের ঘোষণা দিলেন
১৭৭ রানতাড়ায় পুরোটা সময় চাপের মুখে ছিল দক্ষিণ আফ্রিকা। সেট স্বীকার করে মার্করাম বলেন, ‘আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না, স্কোর বোর্ডের চাপ সবসময়ই ছিল, বিশেষ করে শেষ দিকের ব্যাপারগুলো দ্রুতই ঘটে গেল।’

বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলিরবিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির
ফাইনাল হারলেও দলের জন্য গর্বিত মার্করাম, ‘দক্ষিণ আফ্রিকানরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শ্রদ্ধাশীল এবং হারার আগে হার মানে না। এটা এখনো আমাদের জন্য গর্বের মুহূর্ত।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION