রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগাল

খেলাধুলা ডেস্ক:
ইউরোর শেষ ষোলোতে পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে হয়নি কোন গোল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে (১০৪ মিনিট) পেনাল্টি থেকে গোল করতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি মিস করে কাঁদলেন তিনি।

অতিরিক্ত সময়েও একই ফল থাকলো (০-০)। শঙ্কা জাগে রোনালদোর পর্তুগালের বিদায়ের।

নির্ধারিত ও অতরিক্ত সময়ে পর্তুগালকে গোল হজম করা থেকে বাঁচিয়েছেন গোলকিপার দিয়েগো কস্তা। টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়েছেন পর্তুগিজ অতিমানব! তাতে টাইব্রেকারে পর্তুগাল ৩-০ ব্যবধানে জিতে উঠলো কোয়ার্টার ফাইনালে।

স্লোভেনিয়া প্রথম তিনটি শটেই লক্ষ্যভেদ করতে পারেনি। পর্তুগালের হয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা। স্লোভেনিয়ার জোসিপ ইলিচিচ, জুরে বালকোভেচ ও বেঞ্জামিন ভারবিচের শট ঠেকান কস্তা।

শেষ শটটি ঠেকানোর পর মাঝমাঠে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে থাকা রোনালদোর মুখে হাসি ফোটে।

তার আগে টাইব্রেকারে বল জালে পাঠিয়ে রোনালদো উদযাপন করেছেন দু হাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। সেটি যে পেনাল্টি মিসের জন্য তা তো আর বলে বোঝার বাকি নেই।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল খেলবে ফ্রান্সের বিপক্ষে। ফ্রান্স শেষ ষোলোতে আত্মঘাতী গোলে হারিয়েছে বেলজিয়ামকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION