সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

মিয়ানমারের ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার ভিড়লো সেন্টমার্টিন্স দ্বীপে

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমারের রাখাইন থেকে ৩৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়েছে। এদের মধ্যে ৩১ জন রোহিঙ্গা ও ২ জন মিয়ানমারের সীমান্তরক্ষী-বিজিপি সদস্য রয়েছে।

আজ শুক্রবার ভোরে মিয়ানমারের মংডু এলাকা থেকে যাত্রী বোঝাই এই ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দ্বীপে তারা বিজিবি হেফাজতে রয়েছে। তবে বিজিবির কোন কর্মকর্ত এ বিষয়ে মন্তব্য করেনি।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে। বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির পাহারায় রয়েছে। মিয়ানমারের বিজিপি সদস্যদের সঙ্গে অস্ত্রশস্ত্রও রয়েছে।

দীর্ঘদিন ধরে রাখাইনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সাথে মিয়ানমার সামরিক জান্তার মধ্যে সংঘর্ষ চলে আসছে। সর্বশেষ নাফ নদীর ওপারে অবস্থিত রাখাইনের মংডু শহর দখলে নিতে সামরিক জান্তার সাথে আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে। জানা গেছে মংডু এলাকার অশান্ত পরিস্থিতিতে ট্রলারে করে সেখানকার লোকজন সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটি ট্রলার সেন্টমার্টিনে এসে ভিড়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION