সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

মেরিনড্রাইভ এলাকায় বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

হাতি, ফাইল ছবি

এম এ সাত্তার:

মেরিনড্রাইভ সংলগ্ন এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন ঘটনাটি স্থানীয় বনবিভাগকে অবহিত করে। বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি আরও জানান, বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। গত ৩ দশকের বেশি সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড় ওঠার পর বন্যহাতির আক্রমণে কোন মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সমীর রঞ্জন সাহা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION