সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

চকরিয়ায় পুকুরে গোসলে নামার পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু।ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

চকরিয়া উপজেলা পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মাদ্রাসাছাত্রের নাম বেলাল হোসেন (১৩)। সে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি বড় ঝর্ণা গ্রামের বশির উল্লাহের ছেলে। বেলাল রামপুর ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার সকালে সোয়া ৮টার দিকে বেলাল রামপুর ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে তলিয়ে যায়। এরপর মাদ্রাসার ছাত্ররা পুকুরে খোঁজাখুঁজি করে উদ্ধারের পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION