সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান রাইফেল -গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে ১টি জি-৩ রাইফেল ও ১০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতালের পেছনে খেলার মাঠ নামক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা হল- উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের হাফেজ আহম্মেদের ছেলে ছাদেক হোসেন প্রকাশ কালা পুতো (২৪)।

তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন।

১৪ এপিবিএনের সহকারী অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION