সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

পেকুয়ায় সুশৃঙ্খলতা ফেরাতে যৌথ অভিযান

পেকুয়া প্রতিনিধি 

পেকুয়া বাজার প্রধান সড়ক থেকে সিএনজি, টমটম কাউন্টার ও রাস্তার পাশ থেকে হকার ব্যবসায়ীদের স্থান নির্ধারণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাজার সমিতির যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) নুর পেয়েরা বেগম, বাংলাদেশ সেনাবাহিনী পেকুয়ার দায়িত্বরক কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
হিরণ সরওয়ার, পেকুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিরণ সরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল পেকুয়া বাজার যানজট মুক্ত করা, যথাযত স্থানে কাউন্টার নির্ধারণ করা, রাস্তার উপর থেকে হকার সরিয়ে নিদিষ্ট স্থান নির্ধারণ করে দেয়াসহ আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে বাজারে অভিযান পরিচালনা করা হয়। পেকুয়াকে আমরা একটি নিদিষ্ট পরিকল্পনার ভিতর নিয়ে আসতে যৌথ সমন্বয়ে কাজ করছি। আশা করি ভাল কিছু হবে।

উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) নুর পেয়েরা বেগম যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION