বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

সিঁদুর খেলায় নজরকাড়া রানী-কাজল

বিনোদন ডেস্ক:
দুর্গাপূজার আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বলিউড তারকারা এ আনন্দে নিজেদের ভাসিয়ে দিয়েছেন। বরাবরের মতো এবারো উত্তর মুম্বাইয়ে পূজার আয়োজন করেছে মুখার্জি পরিবার। তাতে যোগ দিয়েছেন কাজল, রানী মুখার্জিসহ অনেকে। শনিবার (১২ অক্টোবর) সিঁদুর খেলায় মেতে উঠেন তারা।

সিঁদুর খেলায় উল্লাসে ফেটে পড়া তারকাদের বেশ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, সোনালি পোলকা ডট তসর শাড়িতে রানীকে একদম রাজরানির মতো দেখাচ্ছে। আটপৌরে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা, ঠিক যেন জমিদার বাড়ির গিন্নি রানী।

সোনালি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে লাল ব্লাউজে গ্ল্যামারাস বলিউডের ‘মার্দানি’। রানী নিজেকে সাজিয়েছেন সোনার গহনায়। গলায় হার, ঝোলা দুল আর হাতে শাঁখা-পলায় উজ্জ্বল রানী। এমন সাজে এক প্রিয়জনকে সিঁদুর মাখিয়ে দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এদিন, কাজল পরেছিলেন লাল পাড় সাদা গরদের শাড়ি। তবে রানীর মতো আটপৌরে নয়, প্লিট করে শাড়ি পরেছিলেন অজয় ঘরণী। সঙ্গে ছিল ম্যাচিং লাল ব্লাউজ। নিজের লুককে আলাদা মাত্রা দিতে কাজল একজোড়া স্টেটমেন্ট কানের দুল ও গলায় পরেছিলেন গহনা। খোলা চুল, কপালে ছোট্ট লাল টিপে নজর কাড়েন কাজল।

মা দুর্গাকে বরণ শেষে প্রিয়জনদের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন কাজল-রানী। কোলাকুলির পর্বও সারেন তারা। মুখার্জিদের সিঁদুর খেলায় যোগ দেন অভিনেত্রী শার্লিন চোপড়াও। তা ছাড়াও ছিলেন রূপালি গাঙ্গুলি, ঈশিতা দত্ত, বৎসল শেঠ প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION