বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল

৩ নং সতর্ক সংকেত, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারে গুমুট আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ও মাঝে মাঝে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৯ নং বুলেটিন অনুযায়ী  ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ ঘণিভূত রূপ নিয়ে শক্তিশালী হচ্ছে।  আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এবং ভারতের উড়িশ্যা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

টানা বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়েছে আমনসহ মৌসুমী সবজি চাষীরা। ক্ষেতের জমে যাওয়া পানি অপসারণে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।

ঘূর্নিঝড় দানার প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। ফলে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টারসহ সিপিপি সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION