শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প কক্সবাজার শহরের আলোচিত হত্যাকান্ড ফারুক হত্যা মামলার প্রধান আসামী মোর্শেদ গ্রেপ্তার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল

রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় জানালার কাচ ভেঙে বাসে যাত্রীদের নিরাপদে বের করে আনেন স্থানীয়রা। শুক্রবার রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে আইকন পরিবহনের বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।

তিনি বলেন, এতে কেউ হতাহত হননি এবং একই সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়।

তবে যাত্রীদের বরাত দিয়ে রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, “গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেল্পার যাত্রীদের জানায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক।”

প্রথমে পোড়া গন্ধ ও পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। সারজেন্ট পারভেজ বলেন, “আমরাও কাছাকাছি থাকায় খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাই।

রামুর কলঘর বাজারের ব্যবসায়ী সুজন চক্রবর্তী বলেন, গাড়ির ভেতরে আগুন লাগায় ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে পারছিলেন না যাত্রীরা। স্থানীয়রা জানালার গ্লাস ভেঙে তাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, “যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION