বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

হোয়ানকে মা-ছেলে নিখোঁজ, অাকলিমার ম্যাসেজে তোলপাড়, থানায় জিডি

আবুল বশর পারভেজ, মহেশখালী:

মহেশখালীর হোয়ানকে এক মা ও ১০বছরের ছেলে সন্তান সহ নিখোঁজ হয়েছে। নিখোঁজ নারীর নাম অাকলিমা (৩০)। মা-ছেলে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছন খোলা পাড়ার মোঃ রশিদ এর স্ত্রী ও তার ছেলে অানোয়ার তানভির লাবিব(১০)।

নিখোঁজ অাকলিমার স্বামী মোঃ রশিদ মহেশখালী থানায় দায়েরকৃত নিখোঁজ ডায়রীর (৪২৮)১০/০৮/২০২০ সুত্রে জানাযায়, স্ত্রী অাকলিমা তার শিশুপুত্র লাবিবকে নিয়ে ৯আগস্ট অনুমান বিকাল সাড়ে ৫টায় চিকিৎসার উদ্দ্যেশ্য কালারমারছড়া বাজারে যায়।

সেখানে যাওয়ার পর সন্ধ্যায় বাড়ী না ফেরায় অাকলিমাকে বাড়ীর লোকজন খোজতে থাকে। অাকলিমার হাতের মোবাইল ফোনে একটি কলের রিং ডুকলেও রিসিভ করেনি। পরক্ষণে অাকলিমার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে নিখোঁজ অাকলিমা মোবাইল ফোনটি বন্ধ করার সময় তানিয়া নামের পারিবারিক সদস্যকে ০১৮৯২৭৮৪১০০ নাম্বরে সন্ধ্যা ৬টা ২মিনিটে একটি ম্যাসেজ পাঠায়। এটিতে লিখা ছিল, তানিয়া অামাকে বিট এ নিয়ে যাচ্ছে হোয়ানকের দিকে।অাকলিমার স্বামী মোঃ রশিদ স্ত্রী ও পুত্রের কোন সন্ধ্যান না পেয়ে মহেশখালী থানায় হারানো ডায়রী দায়ের করে।

মোঃ রশিদ জানান, কিছু দিন পূর্বে একটি মিথ্যা মামলায় স্থানীয় দফাদার শামসুর মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে জেল খাটায়। কয়েক দিন পূর্বে এবিষয় নিয়ে তার স্ত্রীর সাথে দফাদারের মধ্যে বিরোধ হলে তার স্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। অাকলিমার গায়ের রং শ্যামলা,মুখ মন্ডল গোলাকার,শরীরের গঠন মাঝারী,উচ্চতা অনুমান ৫ফুট,পরনে সুতি শাড়ী ও বোরকা রয়েছে। অাকলিমা ও তার ছেলে লাবিব চট্টগ্রামের অাঞ্চলিক ভাষায় কথা বলে। অাকলিমা হোয়ানক হরিয়ার ছড়া গ্রামে বাসিন্দা ও কালারমারছড়ার মঈনুল ইসলাম মাদরাসার সাবেক দপ্তরী সিরাজ উল্লাহ,র মেয়ে। তারা বর্তমানে চট্টগ্রামের অামিরাবাদ এলাকায় থাকে।
স্ত্রী ও সন্তানের সন্ধ্যান না পেয়ে এখন চরম হতাশ ও ভবিষ্যৎ জীবন হুমকির মুখে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION