বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ওসি আবু মুহা. শাহাজান কবির জিকির উল্লাহ জিকু:
সদরের খরুলিয়া বাজার এলাকায় খুচরা ইয়াবা বিক্রির অভিযোগে গণধোলাইয়ে আহত আটক নবী হোসেনের (৩৮) সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি আবু মোহা. শাহাজান কবিরকে ক্লোজ করা হয়েছে। এতথ্য পুলিশের চট্টগ্রাম রেঞ্জ সূত্রে নিশ্চিত করা হয়েছে। একই থানার (ওসি তদন্ত) খাইরুজ্জামানকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন।
যেভাবে মারা যান নবী হোসেন:
মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নবী হোসেন বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে।
এর আগে সোমবার দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রি করছে এমন অভিযোগে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাকে আটক করার চেষ্টা করে। এসময় সে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার ধারালো অস্ত্রের আঘাতে উপস্থিত টমটম চালক সাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন। পরে তাকে ধাওয়া করে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।
এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র (ছুরি) নগদ ১ লাখ আটাশ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে। সদর থানার এস আই অঞ্জন খরুলিয়া উপস্থিত হলে তাকে লোকজন তাকে তুলে দেয়।
এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) সৈয়দ আবু মো: শাহাজান কবির বলেছিলেন, এক ইয়াবা ব্যবসায়ীকে গণপিটুনী দিয়ে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ ওই ইয়াবা ব্যবসায়ীকে আহতবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে অসুস্থবোধ করলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৯ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরোও বলেছিলেন, সোমবার রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আরোও দুটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস /জেইউ।