বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

দেশ গভীর সংকটে পড়বে সেনাবাহিনীকে বিতর্কিত করলে : জামায়াত

ভয়েস নিউজ ডেস্ক:

সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ মে) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোনো কারণে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত হোক তা বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় না।’

সেনাবাহিনীর ইতিহাস তুলে ধরে জামায়াতের আমির বলেন, ‘ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে সেনাবাহিনীর অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্যদিয়ে আমাদের এই বাহিনী গড়ে উঠেছে। কোনো কার্যক্রমে, কারও পদক্ষেপে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক আমরা তা চাই না। আমরা চাই, এই প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রেখে, তারা দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন। এতেই দেশের গৌরব, সেনাবাহিনীরও গৌরব।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই। এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না এই আশা রাখতে চাই। সেনাবাহিনী নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।’

জামায়াতের আমির বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্ক অবস্থানে পর্যবেক্ষণ করছে জামায়াত। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতে ঠিক হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। জামায়াত আলোচনার জন্য সরকারকে বলেছে। অতীতে এ ধরনের পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছিল। জাতির মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা আলোচনার মধ্য দিয়ে জাতি হিসেবে সন্তোষজনক জায়গায় যেতে পারব।’
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION