রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহেশখালী উপজেলা যুবদলের আগামী কমিটিতে আমিনুল হককে চায় তৃণমূল 

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ১৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এদিকে মহেশখালী উপজেলা যুবদলের আগামী কমিটিতে গ্রুপিংয়ের উর্ধ্বে থাকা উপজেলার সর্বজন পরিচিত শিক্ষিত, ভদ্র, নম্র, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব ও মহেশখালী কলেজের শিক্ষক সাবেক ছাত্রনেতা আমিনুল হককে মূল পদে দায়িত্ব দেওয়া হলে যুবদল সুসংগঠিত হবে বলে জানিয়েছেন তৃনমুলের নেতাকর্মীরা।

সূত্রে জানা যায়, আমিনুল হক একসময় রাজপথের ছাত্র রাজনীতির অতন্দ্র প্রহরী ছিলো। দীর্ঘদিন দলীয় পদে কোনঠাসা হয়ে থাকলেও তিনি পদের জন্য রাজনীতি না করে দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় ছিলো। সাবেক ছাত্রনেতা আমিনুল হক বর্তমানে জাতীয়তাবাদের অনুসারী বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন ।

তিনি আকতার চৌধুরী ও এডভোকেট রফিকুল ইসলামের নেতৃত্বাধীন সাবেক জেলা ছাত্রদল কমিটির অধীনে মহেশখালী কলেজ ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন। উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এরও আগে মহেশখালী হাইস্কুল শাখার সভাপতি ছিলেন। মহেশখালী উপজেলা যুবদলের আগামী কমিটিতে সাবেক ছাত্রনেতা আমিনুল হককে মূল পদে দায়িত্ব দেওয়া হলে মহেশখালীতে যুবদলকে সুসংগঠিত করতে পারবে এতে কোন সন্দেহ নেই। তিনি একজন সংগঠক হিসেবে মহেশখালী উপজেলা যুবদলের আওতাধীন সকল কমিটি যথাসময়ে সম্পন্ন করতে পারবেন।

এমনটি আশা করছেন তৃনমূলের নেতাকর্মীরা। তিনি একজন সাংবাদিক হিসেবে যুবদলের সকল কার্যক্রমের প্রচার থাকবে সর্বাগ্রে। তিনি একমাত্র ব্যাক্তি গ্রুপিংয়ের উর্ধ্বে রয়েছেন। মহেশখালী উপজেলা যুবদলের আগামী কমিটিতে সাবেক ছাত্রনেতা আমিনুল হককে মূল পদে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তৃনমুলের নেতাকর্মীরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION