শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনাইছড়ি এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত প্রায় ৮টার দিকে দক্ষিণ সোনাইছড়ি প্রাথমিক স্কুলসংলগ্ন  সৈয়দ নুরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ সোহেল দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা এবং আমীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনার জেরে হারুন, মোহাম্মদ সিফাত ও মোহাম্মদ রায়হান মিলে তার ওপর হামলা চালায়। অভিযুক্ত হারুন দক্ষিণ সোনাইছড়ি এলাকার ছুরত আলমের ছেলে। অপর দুই অভিযুক্ত মোহাম্মদ সিফাত, সৈয়দ আলমের ছেলে এবং মোহাম্মদ রায়হান, সামসুল আলমের ছেলে। তারা উভয়েই উত্তর সোনাইছড়ি এলাকার বাসিন্দা।

পরিবারের দাবি, প্রায় এক সপ্তাহ আগে তাস খেলা নিয়ে সোহেলের সঙ্গে সিফাতের কথাকাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার রাতে কোনো উসকানি ছাড়াই অভিযুক্তরা সোহেলের ওপর হামলা চালায়। একপর্যায়ে হারুন ধারালো ছুরি দিয়ে সোহেলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION