বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ

ভয়েস নিউজ ডেস্ক:

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। শিক্ষা মন্ত্রণালয় জানায়, দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। ইন্টারনেট এবং টেলিটক মোবাইলে এসএমএস করে ফল জানা যাবে।

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোনও বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে।

তিনি আরও বলেন, এবার অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফল হস্তান্তরের ক্ষেত্রে কোনও আনুষ্ঠানিকতা থাকছে না। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড, এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিজেদের মতো করে প্রকাশ করবে।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হয়েছিল ১৩ মে। এ বছর ১৯ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION