শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

করোনাভাইরাস:দেশে একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৬৬

ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৭৬৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৯১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৭৫২ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION