বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চিরঞ্জীবির সঙ্গে রোমান্স করতে কত টাকা নিলেন মৌনি?

বিনোদন ডেস্ক:

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ মৌনি রায়। বলিউডেও পা রেখেছেন এই অভিনেত্রী। তবে চারটি সিনেমায় আইটেম কন্যা রূপে দেখা গেছে তাকে। ফের একই রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী। ‘ভীষ্মভারা’ সিনেমার আইটেম গানটিতে ৬৯ বছরের মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে।

কয়েক দিন আগে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন চিরঞ্জীবি ও মৌনি রায়। গানটির কোরিওগ্রাফি করেন গণেষ আচার্য। এ গানের শুটিংয়ের কয়েকটি দৃশ্য প্রকাশ্যে এসেছে। তারপর থেকে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মৌনি?

গ্রেট অন্ধ্র ডটকমের তথ্য অনুসারে, আইটেম গানটিতে পারফর্ম করার জন্য ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন মৌনি রায়। বর্তমান সময়ে একটি আইটেম গানে যে পরিমাণ ব্যয় হয়, সে তুলনায় মৌনির এই পারিশ্রমিক খুবই সাশ্রয়ই নির্মাতাদের জন্য।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “এ গানে পারফর্মের জন্য নির্মাতারা প্রথমে কারিনা কাপুরকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কারিনা কাপুর খান ৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। সর্বশেষ মৌনি রায়কে দিয়েই কাজ করিয়েছেন নির্মাতারা।”

মাল্লিডি ভাসিস্তা নির্মাণ করছেন ‘ভীষ্মভারা’ সিনেমা। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। ‘স্টালিন’ সিনেমার পর দ্বিতীয়বার চিরঞ্জীবির সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। তাছাড়াও অভিনয় করছেন—আশিকা, ইশা চাওলা, কুনাল কাপুর, সুরভি প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION