বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
জাহাঙ্গীর আলম,টেকনাফ:
যথাযোগ্য মর্যাদায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
১৫ আগষ্ট দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন করেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ,।এরপর খতম কোরানের মাধ্যমে দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত দোয়া কামনা করা হয়।
সকাল ৮টায় কালোব্যাজ ধারণ এরপর সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং র্যালী করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারের এবং স্থানীয় গরীব, দুস্থ, এতিমদের মাঝে তবরুক বিতরন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন,হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনর রশিদ সিকদার,সঞ্চালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক,এতে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম আকবর ,আব্দুল বাসেদ প্রকাশ বাচু,লালু।এবং আব্দুল গাফ্ফার মেম্বার,শাহ আলম মেম্বার,সহ হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সকল সদস্য ও ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ,সাধারণ সম্পাদক,হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ভয়েস/আআ