মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হলো ধোনি অধ্যায়

ভয়েস নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হলো ধোনি-অধ্যায়। ফাইল ছবিআন্তর্জাতিক ক্রিকেটে শেষ হলো ধোনি-অধ্যায়। ফাইল ছবিমহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কত জল্পনা-কল্পনা হয়েছে এত দিন। সব জল্পনা-কল্পনার ইতি ধোনি নিজেই টানলেন আজ। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন, শেষ হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণাঢ্য অধ্যায়টা।

ধোনি সর্বশেষ খেলেছেন গত বিশ্বকাপে। বিশ্বকাপের পর থেকেই একেবারে নিশ্চুপ ছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তাঁর অবসর নিয়ে অনেক কথা হলেও এ নিয়ে ধোনির পক্ষ থেকে কোনো কথাই শোনা যায়নি এত দিন। ৩৯ বছর বয়সী ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান অবশেষে মুখ খুলেছেন। আর সেটিই যেন একটা ঢেউয়ের মতো লেগেছে ভারতীয় ক্রিকেটে। আজ সন্ধ্যায় তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পুরো ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ । ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নেন।’

বিদায়বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ধোনি। ভিডিও বার্তায় ফুটে উঠেছে ১৫ বছরের পুরো ক্যারিয়ারটাই। যেটি বর্ণিল হয়ে আছে কত সাফল্যের গল্পে। আছে একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্ট জেতার অনন্য রেকর্ডও। ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আকস্মিকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়লেন আচমকা, অনাড়ম্বরে। ধোনির ক্যারিয়ারটাই তো এমন চমকে ভরা! তাঁর এসব চমক আর দেখা যাবে না ভারতের নীল জার্সিতে।

অবসরের ঘোষণা দিলে আসন্ন আইপিএল খেলবেন কি না, সেটি অবশ্য পরিষ্কার করেননি ধোনি।

সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION