বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

শিক্ষা ও উন্নয়নের বিষয়ে মহেশখালীর মানুষের সহযোগিতা স্মরণীয়-ইউএনও জামিরুল

অাবুল বশর পারভেজ, মহেশখালী:

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলামের পদোন্নতিজনিত বদলীর বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, মহেশখালী উপজেলা। ১৬ আগস্ট বিকেল ৩টায় মহেশখালী উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার আবু নোমান মুহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুন্সির ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ আল করিমের সঞ্চালনায় উক্ত বিদায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ধলঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা একরামুল হক এবং পবিত্র গীতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভট্টাচার্য্য।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম বলেন, মহেশখালীতে শিক্ষক সমাজের বিদায় কালে ইউএনও- জামিরুল
শিক্ষা ও উন্নয়নের কাজ করতে মহেশখালীর মানুষের অত্যন্ত অান্তরিক এবং মনে রাখার মতো। যেটা  আমর স্মরনীয় হয়ে থাকবে।

দীর্ঘ দুই বছর ধরে মহেশখালী উপজেলায় কর্মরত থাকাকালীন সময়ে মানুষের যে ভালোবাসা ও সহযোগীতা পেয়েছি তা বর্ণনাতীত। মহেশখালীতে পদায়ন হওয়ার পর মহেশখালী সম্পর্কে যে বিরূপ ধারণা জন্মেছিল তা যোগদানের পর কাজ করতে গিয়ে সম্পূর্ণ বিপরীত পেয়েছি। এখানকার মানুষ অনেক আন্তরিক ও সদালাপী। বিশেষ করে একটি ঘটনায় আজ অবাক হয়েছি।আজকের আগ পর্যন্ত যাকে আমি চিনতামও না। কিন্তু আজ সকালে এসে আমাকে নিয়ে লিখা কবিতার স্মারক উপহার দিয়ে গেলেন মহেশখালীর একজন। এমন ভালবাসা সত্যি কাজের অনুপ্রেরণা যোগাবে। অপরদিকে আমি মহেশখালীর প্রত্যেকটি স্কুল ভিজিট করেছি। নিয়মিত খোঁজ খবর রেখেছি। অন্যান্য উপজেলার চেয়ে শিক্ষায় অনেক অগ্রসর এই মহেশখালী।

একপর্যায়ে বিদায় বেলায় এমন সুন্দর একটি দিন উপহার দেয়ার জন্য প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কায়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রবিউল হোছাইন, জাগিরাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল গফুর।

এছাড়াও বিদায় অনুষ্ঠানে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে সাজেদা বেগম,মিজানুর রহমান,অরুণ দে,অরুণ কান্তি দে,পরিমল কান্তি দে,মিজবাহ উদ্দিন,মিসকাত বেগম,গফুর আলম,আবুল কালাম আজাদ, মুহাম্মদ রবিউল ইসলাম,মনোয়ার ইসলাম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION