বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

জঙ্গিবাদ নির্মূলে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা-আশেক এমপি

মহেশখালীতে জঙ্গিবাদ বিরোধী সভায় বক্তব্য রাখছেন  উল্লাহ রফিক

ভয়েস প্রতিবেদক, মহেশখালী :

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, যারা দেশে জঙ্গিবাদ উত্থানে সহযোগীতা করেছে তাদের জনগণ প্রত্যাখান করেছে। জাতির জনক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন।

জাতির জনককে স্বপরিবারে হত্যা করে খুনি জিয়া দেশে সাম্প্রদায়িক রাজনীতিকে উসকে দিয়েছেন। যার ফলে বেগম জিয়ার সময়ে দেশে নজিরবিহীন সিরিজ বোমা হামলা হয়েছে। বেগম জিয়ার শাসনামলে দেশ জঙ্গিদের ঘাটিতে পরিণত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদকে নিমুর্ল করে দেশকে জঙ্গিমুক্ত করেছেন।

এতে মনোবেদনায় ভুগছে বিএনপি জামায়াত। তারা দেশে জঙ্গিবাদকে পুনরায় সৃষ্টি করতে ক্ষমতা দখল করতে চায়। জনগণ তাদের বার বার প্রত্যাখান করছে। তিনি গতকাল বিকেল ৩টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার লিয়াকত আলীর সভাপতিত্বে ও এহছানুল করিম’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় আকতার কামাল মেজর), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলম, ,মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, বড়মহেশখালী আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাশি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদু শুক্কুর, সাধারণ সম্পাদক সরওয়ার আলম, জোসনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ বাবু, বড় মহেশখালী যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক নেওয়াজ কামাল, হেফায়ত, কলিম উল্লাহ, এমরান, শাহনেওয়াজ, শাহজাহান, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ বাদশা ও সাহেল মোঃ আশেক ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION