মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালীর সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন যুক্তরাষ্ট্র যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে যুবক খুন ওবায়দুল কাদের-আরাফাতসহ মানবতাবিরোধী অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ড খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি প্রতিষ্ঠায় বিল পাস

মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবক কে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিঠের উপর ইট দিয়ে পৈশাচিক ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় গতরাতে তাকে চোর সন্দেহে আটকের পর থেকে খুঁটির সাথে বেঁধে বর্বর কায়দায় বেধড়ক পেটানো হয়। মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা পেটানোর পর মৃত্যু নিশ্চিত করা হয়।

এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে চুরির অভিযোগ সন্দেহে ফয়সাল কে একদল কিশোর পেটাতে দেখা যায়।

এই ঘটনায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতানের মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক ব্যক্তিকে চুরি করার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এমনটা শুনেছি আমি কিছুক্ষণ পর হাসপাতালে যাবো।

অপরাধের জন্য দেশে নির্দিষ্ট আইন থাকার পরেও গত রাত থেকে কাউকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার ইউনিয়নে এই বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব ও প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ‘এই বিষয়ে এত কথা বলতে পারবো না’।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION