রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রেজুখাল চেকপোস্টে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার: একজন আটক

ভয়েস প্রতিবেদক:

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৯,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

আজ (২০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ০১.০০ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে যাত্রী মোঃ এরফান (৩০)-কে অভিনব কায়দায় প্রাইভেট কার গাড়ির নিচে লুকায়িত অবস্থায় ৮৯,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার গাড়ি ও ০১টি স্মার্টফোন মোবাইল আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত এরফান কক্সবাজার সদরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মোঃ আব্দুল ছামাদের ছেলে। এ ঘটনায় টেকনাফের সাবরাং সিকদার এলাকার মৃত জহির আহম্মেদের ছেলে মোঃ কাদের (৪৫) ও মোঃ কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোঃ মুনসুর (৫৫) পলাতক রয়েছে।

আটককৃত ব্যক্তিকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION