রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি 

ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ-ছবি: কক্সবাজার ভয়েস।

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে পর্যটকদের যাতায়াতের জন্য ২০০ মিটার সড়ক নির্মাণ করেছে ইজারাদার। গত এক সপ্তাহ ধরে নির্মাণাধীন সড়কটির কাজ শেষ করেছে। এতে পর্যটকবাহী গাড়ী চলাচলের সুবিধা বাড়িয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ইজাদারেরা জানান- বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ভ্রমনে আসেন লাখ লাখ পর্যটক। ভ্রমনে আসা বেশিরভাগ পর্যটকদের দৃষ্টি এখন ইনানী সমুদ্রসৈকতে। তাই, সড়কটি পর্যটকদের যাতায়াতের জন্য খুব গুরুত্বপুর্ণ। অথচ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ পড়ে থাকা সড়ক দিয়ে পর্যটক ও গাড়ী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে কোন উপায় না দেখে সড়কটি নির্মাণের উদ্যোগ নেন জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ইজারাদার শাহাজালাল গ্রুপ।

শাহজালাল গ্রুপের প্রধান শাহাজালাল কক্সবাজার ভয়েসকে জানান-‘ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি এক বছরের জন্য গাড়ি পার্কিংয়ের ইজারা নিই। অথচ ইনানী সমুদ্রসৈকতে নামার জন্য মুল সড়কটির ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে সরকারি অর্থের দিকে না থাকিয়ে আমাদের গ্রুপটি সড়কটি নির্মাণ করেছি।

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুরল হাকিম জানান- ইনানী সমুদ্রসৈকতের মেরামত করতে দেখে খুব খুশি হয়েছি। সড়কটি ইনানী সৈকতের জন্য যেমন গুরুত্বপুর্ণ তেমন পর্যটকদের জন্য আকর্ষণ বাড়িয়েছে।

ইনানী সী-বিচ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর আহমদ জানিয়েছেন-সড়কটির বেহাল অবস্থা দেখে আমরা খুব চিন্তিত ছিলাম। দোকানের মালামাল পরিবহন ও পর্যটকবাহী চাঁদের গাড়ীসহ উঠা-নামা করতে সমস্যা হতো। এখন সেই সমস্যা সমাধান করেছেন বীচের ইজারাদার গ্রুপ।

ইনানী সী-বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি নাজির হোসেন জানান- দীর্ঘ ৩০ বছর ধরে ইনানী বিচে ব্যবসা করে আসছি। কিন্তু, গুরুত্বপুর্ণ সড়কটির ব্যাপারে কেউ মেরামত করতে এগিয়ে আসেনি। অথচ, ইজারাদার গ্রুপটি সড়কটি মেরামত করে দেয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শুধু ইনানী বিচ নয়, কক্সবাজার দীর্ঘ সমুদ্রসৈকতের জনচলাচলের জন্য ব্যবহৃত সড়ক নির্মাণে সরকারি ও বেসরকারিভাবে দ্রুত নির্মাণকাজে এগিয়ে আসার আহবান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION