শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
‘আমরা তিন বন্ধু একসঙ্গে ঘুরতে এসেছিলাম। কিন্তু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে, কখনো ভাবিনি। এর চেয়ে বেদনার আর কী হতে পারে!’ কথাগুলো বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন শিয়াম। বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোকাহত তিনি। আনন্দভ্রমণে এসে শেষ পর্যন্ত বন্ধুর নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাকে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে রান্না করা চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে মারা যান ইব্রাহিম (২২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। তিন বন্ধু মিলে সেন্টমার্টিনে বেড়াতে এসেছিলেন। কিন্তু তাদের সেই আনন্দভ্রমণ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

নিহত ইব্রাহিমের বন্ধু শিয়াম বলেন, দুপুরে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শিয়াম বলেন, ‘আমরা একসঙ্গে তিন বন্ধু ভ্রমণে এসেছিলাম। কিন্তু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে, কখনও ভাবিনি।’

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক (কর্মকর্তা) জাহিদুর রহমান বলেন, দুপুরে দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফে রেফার করা হয়। তার সঙ্গে আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রান্না করা চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিম। আগে থেকেই তার অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION