রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দেম্বেলের গোলে পিএসজির জয়রথ চলছেই আ’লীগের দফায় দফায় মশাল মিছিল, বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

আ’লীগের দফায় দফায় মশাল মিছিল, বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এসব মিছিল বের করা হয়। পরে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা মিছিল করেন। এ সময় উপজেলার হাইলধর ইউনিয়নে দুই পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈরাগ, বারশত, বারখাইন, বটতলী, রায়পুর ও হাইলধরসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে মশাল মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব মিছিলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরাও অংশ নেন বলে জানা গেছে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মিছিলকে কেন্দ্র করে হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট ও বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকাতেও আওয়ামী লীগের একাধিক মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের পাল্টা মিছিল করতেও দেখা যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির লোকজন বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যান। নাশকতার চেষ্টার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে যায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION