রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী নলকূপের আগুনে ৫ কর্মী দগ্ধ: প্রাথমিক চিকিৎসার পর আশংকামুক্ত দেম্বেলের গোলে পিএসজির জয়রথ চলছেই আ’লীগের দফায় দফায় মশাল মিছিল, বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক

ইনানী নলকূপের আগুনে ৫ কর্মী দগ্ধ: প্রাথমিক চিকিৎসার পর আশংকামুক্ত

মীর আহাম্মদ, ইনানী:

উখিয়ার ইনানী এলাকায় জ্বলন্ত গ্যাস নলকূপে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে পাঁচজন কর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধ হওয়াকর্মীদের তাৎক্ষনিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (২৯ নভেম্বর) সকালে কূপের মুখে চলমান কারিগরি কার্যক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

বাপেক্সের প্রকল্প ব্যবস্থাপক (প্রকল্প ম্যানেজার) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কূপে কাজ করার সময় পাঁচজন কর্মী আগুনের তাপ ও শিখার সংস্পর্শে এসে দগ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়। নিয়মিত অপারেশনের অংশ হিসেবে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ইনানীর গভীর নলকূপে জ্বলে ওঠা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স। পরে সেখানে কাজ করছে বাপেক্সের বিশেষজ্ঞ দল। এর আগে কূপের চারপাশে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপন, ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের ব্যবস্থা এবং বিভিন্ন কারিগরি পদ্ধতি প্রয়োগ করে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়।

বাপেক্স জানিয়েছিল, কূপের সারফেসের আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের চাপ সম্পূর্ণ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনতে এবং পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরুর জন্য আরও কিছু কারিগরি কাজ চলমান রয়েছে। সেই কাজের অংশ হিসেবেই রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কূপে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা। বাপেক্সের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ ও কূপকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION