বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সৈকতে নিখোঁজ ছাত্রের লাশ ২ দিন পর সোনাদিয়ায়

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজের ২ দিন পর উদ্ধার করা হয়েছে মাদ্রাসা ছাত্র মাহফুজের লাশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের মহেশখালী সোনাদিয়া মগচর পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহফুজ (১৮) চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর মিয়াজী পাড়ার মাহবুবুর রহমানের ছেলে। তিনি কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় জাকির হোসেন নামের এক বাসিন্দা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পরে সেখানে গিয়ে মাহফুজের লাশ শনাক্ত করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন মাহফুজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION