মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

কঠিন-সহজ:‘নেইমারের বার্সায় ফেরার চেয়ে মেসির পিএসজিতে যাওয়া সহজ’

মেসি এন্ড নেইমার

ভয়েস নিউজ ডেস্ক:

গত গ্রীষ্মের দলবদলে নেইমারেকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করছিল বার্সেলোনা। কিন্তু পারেনি। এবারের গ্রীষ্মের দলবদলে তাদের আবারও ‘মিশন নেইমারে’ নামার কথা। অথচ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ঘনিষ্ঠ বন্ধু ওয়াগনার রিবেইরো তার ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনাই দেখছেন না। উল্টো কাতালান ক্লাবটির সমর্থকদের মনে ‘ভয়’ ঢুকিয়ে দিয়েছেন ‘নেইমারের বার্সায় ফেরার চেয়ে মেসির পিএসজিতে যাওয়া সহজ’ মন্তব্য করে!

ভরাডুরির এক মৌসুম পার করলো বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ ছাঁটাই করেছে তারা। পাল্টিয়েছে স্পোর্টিং ডিরেক্টর। আসছে আরও পরিবর্তন। ২০১৯-২০ মৌসুমের ধাক্কা কাটিয়ে উঠতে নেইমারের দিকে হাত বাড়াচ্ছে কাতালানরা। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনা দেখছেন না তার ঘনিষ্ঠ বন্ধু রিবেইরো। এক ব্রাজিলিয়ান সংবাদমধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্যারিসের আলো-বাতাসে সুখে আছেন নেইমার।

এই মুহূর্তে নেইমারের বার্সেলোনার ফেরার খবরের চেয়ে ঢের আলোচনা হচ্ছে মেসির ন্যু ক্যাম্প ছাড়া নিয়ে। কাতালানদের ব্যর্থতার চোরাবালিতে আর ডুবতে রাজি নন আর্জেন্টাইন তারকা। সে কারণেই নাকি শৈশবের ক্লাব ছেড়ে নতুন ঠিকানা গড়তে চাইছেন তিনি।

বাতাসে ভেসে বেড়ানো গুজব আমলে নিয়ে নেইমারের বন্ধু জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সায় যাওয়ার চেয়ে মেসির পিএসজিতে যোগ দেওয়া এখন সহজ। রিবেইরোর বক্তব্য, ‘নেইমার সুখী এবং আমার মনে হয় ও পিএসজিতে আরও অন্তত দুই বছর থাকবে। কোনও সংশয় ছাড়া বলতে পারি, এখন নেইমারের বার্সায় ফেরার চেয়ে মেসির পিএসজিতে যাওয়া সহজ।’

শুধু মেসি নয়, ক্রিস্টিয়ানো রোনালদোকেও পিএসজি স্কোয়াডে যোগ করতে পারে বলে বিশ্বাস নেইমারের বন্ধুর, ‘মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও (যোগ হতে পারে)। আমি সিরিয়াস, কাতারের (পিএসজির মালিকপক্ষ) অর্থনৈতিক শক্তি নিয়ে আপনি কোনও সন্দেহ করতে পারেন না।’

একটা সময় নেইমার নিজেই বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। রিবেইরো বলছেন, ওই সময় কাটিয়ে উঠেছেন পিএসজি তারকা, ‘একটা সময় ছিল যখন চোট নিয়ে ও খুব দুশ্চিন্তায় ছিল। ওই সময়ে সে বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিল। এখন সে যাবে না, আপনি নিশ্চয় ওর এখনকার হাসিখুশি মুখ দেখেছেন।’ সূত্র;বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION