সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

রামুতে বাস উল্টে ২ যাত্রী নিহত

ভয়েস প্রতিবেদক, রামু:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা বার্মা পাড়া নামক স্থানে চট্টগ্রাম থেকে কক্সবাজার উভমুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণকারী হারিয়ে একটি বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে খাঁদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছে।তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের জানিয়েছেন, আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিক পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। এসময় জোয়ারিয়ানালার বার্মা পারা পর্যন্ত পৌঁছালে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লাগে। সাথে সাথে বাসটি রাস্তার পাশে একটি পানির ডুবাই পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর প্রাণ হারায় এবং ১২ জন আহত হযেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।আহত-নিহতের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION