শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফখরুলের জবাবে নানক, শেখ হাসিনার বিচক্ষণ পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গারা ফেরত যাবে 

জাহাঙ্গীর কবির নানক

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের প্রত্যাবাস নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। মানবতার নেত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। সেদিন যদি আশ্রয় না দিতেন তাহলে নাফ নদীতে মানুষগুলোর আত্মাহুতি দেওয়ার মতো অবস্থা হয়েছিল।

‘যারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার চৌকস ও বিচক্ষণ পররাষ্ট্রনীতির কারণে এই রোহিঙ্গারা ফেরত যাবে। কোনো রাজনীতি করার সুযোগ আপনাদের দেয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নতজানু পররাষ্ট্রনীতি মানে না বলেই শেখ হাসিনা আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন।’

আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম মান্নান কচি।

মহানগর নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে নানক বলেন, সংগঠনের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, ১৫ আগস্ট যারা ঘটিয়েছিল, একাত্তরে যারা পরাজিত হয়েছিল, আন্তর্জাতিক সাম্রজ্যবাদ, পাকিস্তানি গোষ্ঠী তারা চুপ করে বসে নেই। সূত্র:বাংলাদেশ প্রতিদিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION