শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 স্থায়ী মুক্তির আবেদন খালেদা জিয়ার

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে তার স্থায়ী মুক্তির আবেদন করেছে। গত মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষে আবেদন পত্রে খালেদা জিয়ার ভাই শামীম ইসকান্দারের স্বাক্ষর রয়েছে।

প্রসঙ্গত, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চে খালেদা জিয়ার দন্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। গত ২৫শে মার্চ দীর্ঘ ২৫ মাস সাজা ভোগের পর মুক্তি পেয়ে গুলশানের ভাড়া বাড়ি ফিরোজায় উঠেন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে সেখানেই আছেন তিনি। সূত্র;মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION