মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

‘না’তে মেসির প্রস্তাবে বার্সা

লিওলেন মেসি

ভয়েস নিউজ ডেস্ক:

বিনা ট্রান্সফার ফিতে লিওনেল মেসির দল ছাড়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, উদ্ভূত সংকট নিরসনে বন্ধুত্বপূর্ণ সমাধানের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড বৈঠকের যে প্রস্তাব দিয়েছিলেন, তা প্রত্যাখ্যান কাতালান ক্লাবটি।

বার্সা তাদের আগের অবস্থানে অবিচল। রিলিজ ক্লজের পুরো অর্থ (৭০০ মিলিয়ন ইউরো) বুঝে না পেলে মেসিকে ছাড়বে না তারা।

স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একই দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারে বার্সা। তবে সমঝোতার জন্য নয়। তারা বলছে, তার দল ছাড়ার জন্য খরচ পড়বে ৭০০ মিলিয়ন ইউরো, যা তার রিলিজ ক্লজ।’

আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর আগে জানিয়েছিলে, আজীবনের ক্লাব বার্সেলোনার সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চান না মেসি। জড়াতে চান না কোনো প্রকাশ্য বিরোধে। তাই চুক্তির যে বিশেষ ধারা সক্রিয় করে বিনামূল্যে ক্লাব ছাড়তে চেয়েছেন, তা নিয়ে আলোচনা করতে বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে মার্কা জানিয়েছে, কেবল এক শর্তেই মেসির সঙ্গে আলোচনায় বসবে বার্সা। যদি তিনি নিজের সিদ্ধান্ত পুরোপুরি পাল্টে চুক্তি নবায়ন করতে চান, তাহলে। অবশ্য এমন কিছু ঘটার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে।

আগামী সোমবার থেকে নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে অনুশীলন শুরু করবে বার্সেলোনা। তার আগে রবিবার পিসিআর পরীক্ষায় অংশ নেবে দলটির ফুটবলাররা। মেসি সেখানে যোগ দেন কিনা সেটাই এখন দেখার পালা। সূত্র:দ্যা ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION