শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আহবান কাদেরের:ধৈর্য ধরুণ, অনুকূল পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। তিনি বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী নিজেই সার্বিক পরিস্থিতিতে নজর রাখছেন, তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি অনুকূলে এলেই তা খুলে দেওয়া হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছে। তাই এ নিয়ে শৈথিল্য দেখানোর সুযোগ নেই। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ববিদ্যালয়েও রাজনীতি আছে। শিক্ষক রাজনীতি আছে, ছাত্র রাজনীতি আছে। কিন্তু এর স্বতন্ত্র চরিত্র আছে। জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন, এই বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে। আমরা মানবিক মানুষ চাই, অনুভূতিহীন রোবট নয়। পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী চাই। চাই যুগোপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে। যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করবে। তাই শিক্ষকদের এদিকে নজর দেওয়ার আহ্বান জানাই। কোনও অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করবেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে, এভাবে শিক্ষার্থীদের গড়ে তুলুন।’

ময়মনসিংহ প্রান্তে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদসহ অন্য শিক্ষকবৃন্দ। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION