বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

স্বাস্থ্যবিধি না মানা আর অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে পউষীকে জরিমানা

এম.এ সাত্তার:

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার শহরের ঝাউতলায় পউষী রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
সূত্র জানান, ঝাউতলা এলাকার পউষী রেস্টুরেন্ট, রান্নাঘর রেস্টুরেন্ট, লাবনী পয়েন্ট এলাকার নওয়াব রেস্টুরেন্ট ও কল্লোল রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্টে জনস্বার্থে তদারকি করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় পউষী রেষ্টুরেন্টের রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্ট এর ব্যাবহাররের প্রমাণ পাওয়া যায়। তাছাড়া করোনাকালীন জরুরী স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে পউষী রেস্টুরেন্টকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর একদল সদস্য।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন কক্সবাজার ভয়েসকে জানান, জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION