বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মহেশখালীতে ব্যক্তিগত ফান্ড থেকে প্রধান সড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

টানা বর্ষণে গোরকঘাটা জনতাবাজার প্রধান সড়কের ছোট মহেশখালী মুদিরছড়া ব্রিজের পাশে গত ২২ দিন পূর্বে ভেঙ্গে যাওয়া অংশটি অবশেষে ব্যক্তিগত উদ্যোগে মেরামতের ব্যবস্থা করলেন তরুণ ছাত্রনেতা রিয়ানুল ইসলাম শিকদার। গতকাল স্থানীয় শ্রমিক দিয়ে নিজস্ব ফাউন্ড থেকে অর্থ খরচ করে তিনি এ কাজটি সম্পন্ন করেন।

এলাকাবাসী, যাত্রী ও গাড়ীর চালকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ২২ দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হয়েছে। ব্রিজের শেষাংশে ভাঙ্গা অংশটি কেউ সংস্কার না করায় সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছির। ঠিক এই সময় ব্যক্তিগত উদ্যোগে ভাঙ্গা অংশটি মেরমতের ব্যবস্থা নেয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এই বিষয়ে ছোট মহেশখালীর ছাত্রনেতা রিয়ানুল ইসলাম শিকদার জানান, ব্রিজের অংশটি ভাঙার পর থেকে জনসাধারণের হয়রানীর শেষ ছিলনা। প্রতিটি মুহুর্তে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। তাই জনস্বার্থে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিয়ে সাধ্যমত শেষ করেছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION