বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
মোহাম্মদ ফারুক, পেকুয়া:
পৃথকভাবে পেকুয়ার মগনামা ও উজানটিয়ায় বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে পেকুয়া উপজেলাধীন মগনামা ইউনিয়নে বিট পুলিশিং কর্মশালার মধ্য দিয়ে বিট পুলিশিং কার্যক্রমের পথচলা শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে এ কর্মশালা শুরু হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাইন উদ্দিন।
চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, সাবমেরিন ঘাটির কল্যাণে মগনামা এখন সারা বাংলাদেশে একটি পরিচিত নাম। পার্শ্ববর্তী দ্বীপাঞ্চল উপজেলা কুতুবদিয়ার দ্বার এই ইউনিয়ন। যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেকুয়া থানা প্রশাসন ও মগনামা ইউপি কার্যালয়ের ব্যাপক তৎপরতায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মগনামার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলেও জানান চেয়ারম্যান শরাফত।
ওসি কামরুল আজম বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পুরো উপজেলার আইন শৃঙ্খলা ইনশাল্লাহ স্বাভাবিক আছে। প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলাকে আরো বেশি স্বাভাবিক রাখতে ও সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে বিট পুলিশিং কার্যকর ভুমিকা রাখবে বলে আশা করি।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মতিউল ইসলাম বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূলের মানুষ ও পুলিশের মধ্যে দুরত্ব ঘোচাবে। এ ক্ষেত্রে আমার পুলিশ সদস্য যদি কোন অন্যায় করে থাকে তাহলে সংকোচ ছাড়ায় আমাদের অবগত করুণ, আমরা ব্যবস্থা নিব। আর আমিও যদি কোন অন্যায় করে থাকি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করুণ। আমি চাই স্বচ্ছতার সহিত বিট পুলিশিং কার্যক্রম চলুক।
এর আগে মগনামা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রম ও আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম। এ সময় স্কুলের প্রধান শিক্ষকগণ, মাদ্রাসার অধ্যক্ষগণ, মসজিদের ইমামগণ, স্থানীয় ইউপি সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উজানটিয়া ইউনিয়নে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত:
পেকুয়া উপজেলাধীন উজানটিয়া ইউনিয়নেও বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে উজানটিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাইন উদ্দিন ও আক্তার কামাল চৌধুরী।
চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পেকুয়া থানা প্রশাসনের ওসি কামরুল আজমের সহযোগিতায় ও ইউপির সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় উজানটিয়া ইউনিয়নে আইনশৃঙ্খলা পুরো উপজেলার অন্য ইউনিয়নগুলোর চেয়ে অনেক ভাল রেখেছি। এ ক্ষেত্রে উজানটিয়ার জনগণ সব সময় আমাকে সহযোগিতা করে থাকেন। সার্কেল মতিউল ইসলাম ও ওসি কামরুল আজমের দৃষ্টি আকর্ষণ করে চেয়ারম্যান আরো বলেন, ইউনিয়নে বেশ কয়েকজন লোক মাদক ব্যবসায় জড়িত রয়েছে। তাদের কারণে এলাকার যুবক, যুবতি ও শিক্ষার্থীরা মাদকের নেশায় আশক্ত হচ্ছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাইন উদ্দিন বলেন, বিট পুলিশিং কার্যক্রম প্রতিটি ইউনিয়নে সর্বাত্মকভাবে কার্যকর করা হবে। ইউনিয়নের অভিযোগগুলো ইউনিয়নে শেষ করা হবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।
ওসি কামরুল আজম বলেন, উজানটিয়ার আইনশৃঙ্খলা ভাল রয়েছে। আরো ভাল রাখতে ইউনিয়ন পরিষদের একটি রুমে বিট পুলিশিং কার্যক্রম চলবে। সাধারণ জনগণের সদিচ্ছা থাকলে ইউনিয়নের সমস্যার জন্য থানা ও আদালতে আর দৌঁড়াতে হবেনা। যেখানের সমস্যা সেখানেই শেষ করা যাবে ইনশাল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মতিউল ইসলাম বলেন, পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্যই বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে সম্মানীত মহা পুলিশ পরিদর্শক স্যার। জনগণকে সার্বক্ষনিক সেবার দেয়ার জন্য উজানটিয়া ইউনিয়ন পরিষদে বিটু পুলিশিং কার্যক্রম চলবে। এ ক্ষেত্রে আমার পুলিশ সদস্য যদি কোন অন্যায় করে থাকে তাহলে সংকোচ ছাড়ায় আমাদের অবগত করুণ, আমরা ব্যবস্থা নিব। আর আমিও যদি কোন অন্যায় করে থাকি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করুণ। আমি চাই স্বচ্ছতার সহিত বিট পুলিশিং কার্যক্রম চলুক।
এর আগে উজানটিয়া ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষকগণ, মাদ্রাসার অধ্যক্ষগণ, মসজিদের ইমামগণ, স্থানীয় ইউপি সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।