বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

 সমাজ সেবার ওমর ফারুকের আকস্মিক মৃত্যু; জানাযায় হাজারো মানুষের ঢল

মহেশখালী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার ওমর ফারুকের জানাযার দৃশ্য।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী

মহেশখালী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার ওমর ফারুকের আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল (৬সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় চট্টগ্রাম মেডিকেলে তিনি মারা যান বলে জানা যায়। মারা যাওয়ার খবর মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে এক বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয়। ওমর ফারুকের বাড়ি মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামে। তার বাবার নাম মরহুম কবির আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, মা ও এক বোন ও দুই ভাই রেখে যান।

জানা যায়, দীর্ঘ সময় ওমর ফারুক মহেশখালী উপজেলা সমাজসেবা অফিসে চাকরি করছেন। এই সময়ে তিনি যেভাবে মানুষের সেবা প্রদান করেছেন তা অতুলনীয়। তার এই আকস্মিক মৃত্যুতে তার সহকর্মীরা ভেঙে পড়েছেন। তার আন্তরিকতার সহিত কাজের স্মৃতিচারণ করে তারা জানান ওমর ফারুক ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান অফিসার। এরকম অফিসার পাওয়া সত্যিই দুষ্কর। এদিকে ওমর ফারুকের মৃত্যু ঘিরে পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব সহ সর্বমহলে শোক নামে। তার প্রতিটি কর্মকাণ্ড ছিল মনমুগ্ধকর ও জনসাধারণের কল্যাণে।

পরিবার সূত্রে জানা যায়, ওমর ফারুক কিছুদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। তিনি টানা চিকিৎসাধীন ছিলেন। গত ৫ সেপ্টেম্বর সকালে চিকিৎসা শেষে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। কিছু সময় পর অসুস্থতা বোধ করলে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬ সেপ্টেম্বর বিকাল তিনটায় পুটিবিলা ফাজিল মাদ্রাসায় ওমর ফারুক এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজায় সর্বশ্রেণীর হাজারো মানুষের আগমন ঘটে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION