বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পানের বরজে লাল পতাকা বন বিভাগের,এলাকায় ক্ষোভ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের আওয়াতাধীন মহেশখালী উপজেলার শাপলাপুর বনবিট রেঞ্জের জেএমঘাটের নয়াপাড়ায় অসহায় দরিদ্র গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন ও নেজাম উদ্দিনের পানের বরজ কথিত উচ্ছেদ অভিযানে নেমেছে মহেশখালী রেঞ্জ। কোন প্রকার নোটিস বা কথা-বার্তা ছাড়া টাকিয়ে দিয়েছে লাল পতাকা। এতে ফুঁসিয়ে উঠেছে এলাকাবাসী।যে কোন মুহুর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা এমনটি মনে করেন সচেতন মহল।

জানা যায় গত ৪ সেপ্টেম্বর বিকাল ৩ সময় কোন নোটিশ ছাড়া তাদের একমাত্র সম্বল যা বহু বছর ধরে চাষাবাদ করে আসছে। সেই জমি দখল করে নার্সারি করার নামে লাল পতাকা টাকিয়ে দিয়েছে বন বিভাগের লোকজন। ঠিক এভাবেই গত ৩১ জুলাই হোয়ানকে কথিত পানের বরজ উচ্ছেদ অভিযান করতে গিয়ে গ্রামবাসীদের সাথে সংঘর্ষে নিহত হয় মহেশখালীর সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন। অনেকেই মনে করেন ফরেস্ট অফিসের অসাধু কর্মকর্তারা পাহাড়ে বসবাস করা অসহায় সাধারণ মানুষের উপর নানা ধরণের হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে জিম্মি করে রাখে।

এ বিষয়ে ভূক্তভোগী জসিম উদ্দিন বলেন, ‌‌‌‌‌‌‌আমার বাপ-দাদার আমল থেকে এই জায়গা চাষাবাদ করে আসছি। যা আমাদের একমাত্র আয়-রোজগার করার পথ। যাতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পানের বরজ দিয়েছি। এখন কোন কথা-বার্তা আর নোটিস ছাড়া লাল পতাকা টাকিয়ে দিয়ে আমাদের পান বরজ উচ্ছেদ করার চেষ্টা করছে। এবিষয়ে আমরা স্থানিয় জনপ্রতিনিধি ও এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি।

এবিষয়ে স্থানীয় ইউপি মেম্বার আব্দু সালাম জানান তারা খুবই অসহায় ও দরিদ্র। সেই জমি ছাড়া ওরা তিন ভাইয়ের আর কোন জায়গা নেই। তারা সেই জমি চাষাবাদ করে কোন রকম সংসার চালাই। এই জমিটুকু বন বিভাগ কেড়ে নিলে তাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।

এ বিষয়ে শাপলাপুরের বিট কর্মকর্তা রাজিব ইব্রাহীম বলেন, প্রতি বছর চারা রোপন করার জন্য যাতায়ত,আর পানি সুবিধার ও রাস্তার পাশে হওয়ায় এই জায়গায় নার্সারি করার জন্য নির্বাচন করেছি।

মহেশখালী উপজেলা ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া বলেন, নার্সারি করার জন্য ঐ জায়গা সিলেক্ট করা হয়েছে। আমরা ১লক্ষ চারা গাছের জন্য যতটুকু জায়গা দরকার তা নিব। পাহাড়ে চাষাবাদ বিহীন একাধিক খালি জায়গা থাকতে এ জায়গা কেন সিলেক্ট করা হয়েছে জানতে চাইলে সুদুর উত্তর দিতে পারেনি এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION