বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলমের ৬ সপ্তাহের জামিন

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলমের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট বিভাগ। মঙ্গলবার দুপুরে বিচারপতি শেখ মুহাম্মদ জাকির হোছাইন ও কে.এম জাহিদ সরওয়ারের দ্বৈত বেঞ্চ ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

চেয়ারম্যান মাওলানা বদিউল আলমের পক্ষে বিজ্ঞ আইনজীবী মোঃ এনামুল হকের নেতৃত্বে আইনজীবী প্যানেল মামলাটি পরিচালনা করেন।

সূত্রে জানা গেছে, গত ২৭ মে বারবাকিয়া ইউপির আন্নর আলী পাড়া এলাকার নুরুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে মারধরের অভিযোগ এনে ৩০৭.৩৮৬ ধারাসহ আরো বেশ কয়েকটি ধারায় পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলমকে প্রধান আসামী করা হয়। সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন।

ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম মুঠোফোনে বলেন, মহান আল্লাহর রহমতে হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। ইনশাল্লাহ আমার আশা ও বিশ্বাস নিম্ন আদালত থেকেও আইনি সহায়তা পাবো। বারবাকিয়ার জনগণ আমার সাথে রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION