বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে ১লাখ ২০ হাজার ইয়াবা, নৌকা জব্দ  

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে ১লাখ ২০হাজার পিস ইয়াবা সহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার লাফারঘোনা সংলগ্ন নাফনদীর তীর এলাকা থেকে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।
বুধবার (৯সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, টেকনাফ  বিওপি একটি বিশেষ টহলদল নাফনদীতে নিয়মিত টহলে যান। রাতে  লাফারঘোনা বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা একটি বড় চালান প্রবেশ করবে এমন তথ্যে উক্ত স্থানে টহলদল অবস্থান নেয়। কিছুক্ষণ পরে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে নাফনদীর কিনারায় ভিড়তে দেখে টহলদল সদস্যরা চ্যালেঞ্জ করে। এসময় পাচারকারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করে নৌকা থেকে  লাফিয়ে নেমে অন্ধকারের সুযোগ নিয়ে কেওড়া জঙ্গলে ভিতর দিয়ে পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ইয়াবা পাচারকারী ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে দুটি ব্যাগ  উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগ দুটি খুলে গণনা করে ৩কোটি ৬০লাখ টাকা মূল্যে মানের ১লাখ ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION