শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৭শ’ বিদেশীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে অবস্থানরত ৭০০ বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এসব বিদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের ভিসার মেয়াদও শেষ।

বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলাটি আদালতের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে র‌্যাবের তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে চাই না। আশা করি আপনারাও চান না। আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে এসেছে। এখন আমাদের রাজনৈতিক শাখার অতিরিক্ত সচিব একটি কমিটি করে এই রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। এরপর আমরা করণীয় নির্ধারণ করব। আদালত যদি চান, তাহলে আমরা এটা আদালতের হাতে দেব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION