মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্রিকেটে আবারও ফিরবেন যুবরাজ সিং

খেলাধুলা ডেস্ক:

যদি সবকিছু ঠিক থাকে, তবে ক্রিকেটে আবারও ফিরবেন যুবরাজ সিং। নিজের শহর পাঞ্জাবের হয়ে অন্তত দুই মৌসুম টি-টোয়েন্টি খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।

ক্রিকেটে ফেরার ব্যাপারে ইতোমধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহা বরাবর মেইল করেছেন যুবরাজ। গত সপ্তাহে দেওয়া এই মেইলের অবশ্য এখন পর্যন্ত কোনো জবাব আসেনি। যেখানে পাঞ্জাবের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। আর জানিয়েছেন, এমন সুযোগ পেলে বিদেশের কোনো লিগে খেলবেন না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সে দেশের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি নেই। তবে অবসরের পর যুবরাজ কানাডায় গত আগস্টে গ্লোবাল টি-টোয়েন্টি ও আবুধাবিতে নভেম্বরে টি-টেন লিগ খেলেছিলেন। আর দেশের ক্রিকেটে ফেরার জন্য এ কারণেই অনুমতির দরকার হয়েছে।

এর আগে গত বছরের জুনে স্বীকৃত সব ধরনের ক্রিকেটকে না বলা যুবরাজ খেলাটিতে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা খুঁজে পেয়েছেন। পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে এমন উৎসাহ পান তিনি। যেখানে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত হওয়া ভারতের ঘরোয়া মৌসুমে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে গত কয়েক মাসে তরুণ শুভমান গিল, অভিশেক শর্মা, প্রাভসিমরান সিং ও আনমোলপ্রিত সিংয়ের সঙ্গে কাজ করেছেন যুবরাজ। তখনই ক্রিকেটে ফেরার কথা অনুভব করেন বলে জানান ২০১১ ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা এই তারকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION